মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়া (MPI) সম্পর্কে কিছু কথা :
মূলনিবাসী পার্টি সম্পর্কে কিছু কথা
মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়া (MPI) একটি গণতান্ত্রিক দল। এই দল 'রাজনৈতিক দল' হিসাবে নিজের পরিচয় দিতে চায় না। কারণ, ভারত একটি গণতান্ত্রিক দেশ। আর ---- ১) মূলনিবাসী পার্টি শাসক, ক্ষমতা, রাজনীতি, রাজধর্ম, রাজদন্ড -- এই শব্দগুলোকে মনে করে রাজতন্ত্রের শব্দ।
- ২) জনসেবা, জনসেবক, জনপ্রতিনিধি, গণনীতি এই শব্দগুলোকে মনে করে গণতন্ত্রের শব্দ।
- ৩) মূলনিবাসী পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে এবং নিজেকে এমন একটি গণতান্ত্রিক দল বলে মনে করে, যা জনগণের দ্বারা, জনগণের জন্য প্রতিষ্ঠিত।
আদর্শ ও কর্মপদ্ধতি :
মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়ার আদর্শ ও কর্মপদ্ধতি হল : হিংসা নয়, হিংস্রতা নয়, নয় পারস্পরিক লড়াই; ভালোবাসা, যুক্তিবাদ, বিজ্ঞানমনস্কতা, মানব কল্যাণ, মানবিকতা ও নৈতিক শিক্ষার মাধ্যমে এক কল্যাণকামী প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রগঠন করা। কারণ, আমরা মনে করি, একটি হিংসা আরও একটি হিংসার জন্ম দেয়।উদ্দেশ্য ও লক্ষ্য :
মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়ার উদ্দেশ্য ও লক্ষ্য হল---
- সমাজে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা প্রতিষ্ঠা করা।
- প্রতিটি মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিশ্চিত করা। এবং
- মানুষের সামাজিক ও আর্থিক নিরাপত্তা প্রতিষ্ঠা করা।
মনে রাখতে হবে, মূলনিবাসী ফ্রন্ট বামপন্থী নয়, ডানপন্থী নয়, আম্বেদকরপন্থী।
মূলনিবাসী পার্টির প্রতিশ্রুতি :
জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতিগুলো হল- আগামী দিনের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও প্রতিটি মানুষের সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া।
- গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা।
- মূলনিবাসী পার্টি সামাজিক কাজ ও রাজনৈতিক কাজকে আলাদা করে দেখাতে চায় না। কারণ, আপনার অঞ্চলে স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তা, জলের লাইন, ট্রেন লাইন তৈরি ইত্যাদি সামাজিক কাজ করা।
- আর এই কাজের সিদ্ধান্ত কে নেয়? নির্বাচিত জনপ্রতিনিধি, আমরা যাকে নির্বাচিত জনসেবক বলে থাকি। তিনি নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে নির্বাচিত হয়ে এই কাজ করবেন।
- তাই নির্বাচনী ব্যবস্থায় যোগদান সবচেয়ে বড়ো সামাজিক কাজ। আমরা সেটা নিষ্ঠার সাথে করতে চাই জনগণকে সঙ্গে নিয়ে।
কেন মূলনিবাসী পার্টি?
বাংলার পিছিয়ে পড়া বঞ্চিত মানুষদের একটা আলাদা সুন্দর চিন্তাভাবনা আছে। বর্তমান দলগুলো ক্ষমতা আর শাসনের জন্য নির্বাচনে লড়ে। কোটি কোটি টাকা নির্বাচনে ব্যয় করে সাধারণ মানুষকে প্রভাবিত করে ভোট আদায় করে। সাধারণ মানুষ জানেনা তার একটি ভোটের মূল্য কোটি টাকা।
আর সেই ভোট তারা সামান্য দু পাঁচ হাজার টাকা বা মদের বোতলের বিনিময়ে কিনে নিচ্ছে। শিল্পপতিদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশের ব্যঙ্কে জমাচ্ছে। ভোট কিনছে।
শুধু নিজেরা দুর্নীতি করছে তাই নয়, ভোটার তথা সাধারণ জনগণকেও ঘুষ দিয়ে ভোট কিনে দুর্নীতিবাজ বানাচ্ছে। আগামী প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ভারত ধনী অথচ ভারতীয়দের গরীব করে রাখা হয়েছে।
এই ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। শুধু তাই নয়, অন্যান্য আম্বেদকরপন্থী দলগুলোকে সম্মান জানিয়ে ঐক্যবদ্ধ করে কাজ করতে চায় মূলনিবাসী পার্টি আর সেইজন্য তৈরী হয়েছে মূলনিবাসী ফ্রন্ট। (MPI, IUC, INSAF, API)। প্রকৃত রাজনৈতিক শিক্ষাই পারে এই ব্যবস্থা পরিবর্তন করতে। সাধারণ রাজনৈতিক দলগুলো একজ করে না। তাই এই নতুন দল গড়ে তোলা।
জয় ভীম! জয় মূলনিবাসী! জয় সংবিধান! জয় ভারত!
জয় ভীম! জয় মূলনিবাসী! জয় সংবিধান! জয় ভারত!
