গড়িয়া গ্রন্থাগারের বার্ষিক সাধারণ সভা
আমাদের সমাজে পত্রিকা পরিচালনা করতে হলে আমাদের সবাইকে যৌথভাবে এগিয়ে আসতে হবে। প্রত্যেকেই সামান্য কিছু দায়িত্ব নিয়ে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তবেই পত্রিকা চালানো সম্ভব হবে।
---- পীযূষ গায়েন
গড়িয়া গ্রন্থাগারের বার্ষিক সাধারণ সভা, পীযূষ গায়েন
গড়িয়া ড: আম্বেদকর স্মৃতি গ্রন্থাগারের বার্ষিক সাধারণ সভা আজ ২৭ শে জুলাই ২০২৫ রবিবার অনুষ্ঠিত হয়। ড: আম্বেদকর স্মৃতি গ্রন্থাগারে উপস্থিত হয়েছিলেন ৪৭ জন সদস্য , সদস্যা, শুভানুধ্যায়ী ও কয়েকজন বহিরাগত বিশিষ্ট সমাজকর্মী ও আম্বেদকর অনুরাগী ব্যক্তিবর্গ । মুখ্যত দুটি বিষয়ের উপর আলোচনা নির্দিষ্ট করা হয়েছিল।১) মাসিক পত্রিকার প্রকাশনার সম্ভাবনা ।
২) গ্রন্থাগারের বার্ষিক সাধারণ সভা।
অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনায় প্রথম বিষয়টির উপর বক্তব্যের সূচনা করেন গ্রন্থাগারের সহ সভাপতি প্রদীপ কুমার রায় । মঞ্চে ছিলেন গ্রন্থাগারের সভাপতি ডা: সুশান্ত দাস। দশজন বক্তা তাদের মতামত জানিয়ে বক্তব্য রাখেন।
প্রদীপ রায় তাঁর বক্তব্যে উল্লেখ করেন, এর আগে মূলনিবাসী বহুজন সমাজের বেশ কিছু পত্রিকার উত্থান পতনের ইতিহাস। বিশেষত নির্ভীক সংবাদ, অদল বদল, মূলনিবাসী মুক্তিবার্তা, অধিজন কথা আরও অনেক পত্রিকার কথা উল্লেখ করেন। সেই সঙ্গে উল্লেখ করেন এই পত্রিকাগুলো না চালাতে পারার কারণসমূহ ।
মূল সমস্যা হিসাবে উল্লেখ করেন পত্রিকাকে সঠিকভাবে সুখপাঠ্য করে লেখার বা পরিবেশন করার লোকের অভাব।এরপরে বক্তব্য রাখেন মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পীযূষ গায়েন! তিনি অধিজন কথার উল্লেখ করে বলেন, এই পত্রিকাটি মূলনিবাসী সমিতির। এই পত্রিকাটি প্রায় দুই হাজার কপি সার্কুলেশন হতো। কিন্তু লকডাউনের সময় থেকে বন্ধ হয়ে যায়। তিনি মূল সমস্যা হিসাবে উল্লেখ করেন পত্রিকাকে সঠিকভাবে সুখপাঠ্য করে লেখার বা পরিবেশন করার লোকের অভাব। আছে তার থেকে আরও বড় সমস্যা। আর সেটা হল বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেয়া। আমাদের সমাজে পত্রিকা পরিচালনা করতে হলে আমাদের সবাইকে যৌথভাবে এগিয়ে আসতে হবে। প্রত্যেকেই সামান্য কিছু দায়িত্ব নিয়ে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তবেই পত্রিকা চালানো সম্ভব হবে।
এছাড়াও এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন
১) সমীর দাস, ড: আম্বেদকর সোসাইটি, চেয়ারম্যান, চতুর্মুখ এস সি & এস টি ,
২) পুলিন মন্ডল , সাধারণ সম্পাদক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস সি ,এসটি ,ওবিসি এমপ্লয়িজ এসোসিয়েশন, পশ্চিমবঙ্গ শাখা,
৩) শ্যামল কুমার হালদার , গ্রন্থাগারের সদস্য ও সমাজকর্মী,
৪) দীপঙ্কর বিশ্বাস, গ্রন্থাগারের সদস্য ও সমাজকর্মী,
৫) অধ্যাপক ড: পুলক মন্ডল , গ্রন্থাগারের সদস্য.ও সমাজকর্মী ,
৬) ড: গৌতম সরদার , অধ্যক্ষ -হোটেল ম্যানেজমেন্ট এন্ড ক্যাটারিং টেকনোলজি কলেজ , গড়াগাছা , কলকাতা - ৮৪,
৭) সঞ্চয়ন সরকার , সম্পাদক- এনডিপিআই, পশ্চিমবঙ্গ,
৮) মিলন নির্ঝর মৃধা, সভাপতি - প্রকৃতি সেবাশ্রম , পশ্চিমবঙ্গ ।
৯) কানাইলাল বিশ্বাস , বিশিষ্ঠ আম্বেদকরবাদী ও সমাজকর্মী ।
এই আলোচনাচক্র ৪ টায় শুরু হয়ে ৫:৩০ পর্যন্ত চলে।
দ্বিতীয় অনুষ্ঠানটি ছিল গ্রন্থাগারের বার্ষিক সাধারণ সভা :৫৬ বছরের গৌরবোজ্জ্বল পুরাতন গ্রন্থাগারের নবনির্মিত দ্বিতল ভবনের সুসজ্জিত শোভাসুমধুর মনোমুগ্ধকর সভাগৃহে সমবেত আবেগজড়িত ভালোবাসার মর্মস্পর্শী হাতে গড়ে ওঠা শিশুসুলভ ছন্দের গন্ধেভরা সগন্ধী ধূপের ধোয়াচ্ছন্ন বাবাসাহেবের জগতমুগ্ধময় ঐতিহাসিক বুদ্ধের বৌদ্ধসম্মোহিত ভুবনমোহিনী সৌন্দর্যময় প্রতিকৃতির সম্মুখে সমবেত প্রবুদ্ধ গ্রন্থাগারের সংগ্রামী সদস্যগনের গৌরবময় উপস্থিতিতে সভাপতি ডা: সুশান্ত দাসের মঞ্চে আসনগ্রহনের মাধ্যমে ড: আম্বেদকর স্মৃতি গ্রন্থাগার, শ্রীনগর মেন রোড , কলকাতা -৯৪ এ স্থিত লাইব্রেরিটির ৫৪ তম বার্ষিক সাধারণ সভার শুভ উদ্বোধন হয় বিকাল ৫: ৫০ মিনিটে।
দ্বিতীয় অনুষ্ঠানটি ছিল গ্রন্থাগারের বার্ষিক সাধারণ সভা :৫৬ বছরের গৌরবোজ্জ্বল পুরাতন গ্রন্থাগারের নবনির্মিত দ্বিতল ভবনের সুসজ্জিত শোভাসুমধুর মনোমুগ্ধকর সভাগৃহে সমবেত আবেগজড়িত ভালোবাসার মর্মস্পর্শী হাতে গড়ে ওঠা শিশুসুলভ ছন্দের গন্ধেভরা সগন্ধী ধূপের ধোয়াচ্ছন্ন বাবাসাহেবের জগতমুগ্ধময় ঐতিহাসিক বুদ্ধের বৌদ্ধসম্মোহিত ভুবনমোহিনী সৌন্দর্যময় প্রতিকৃতির সম্মুখে সমবেত প্রবুদ্ধ গ্রন্থাগারের সংগ্রামী সদস্যগনের গৌরবময় উপস্থিতিতে সভাপতি ডা: সুশান্ত দাসের মঞ্চে আসনগ্রহনের মাধ্যমে ড: আম্বেদকর স্মৃতি গ্রন্থাগার, শ্রীনগর মেন রোড , কলকাতা -৯৪ এ স্থিত লাইব্রেরিটির ৫৪ তম বার্ষিক সাধারণ সভার শুভ উদ্বোধন হয় বিকাল ৫: ৫০ মিনিটে।
গড়িয়া গ্রন্থাগারের বার্ষিক সাধারণ সভা, উপস্থিত সদস্যমণ্ডলী
সম্পাদকের প্রতিবেদন, কোষাধ্যক্ষের আয়-ব্যয় , সংবিধানের নিয়মের কয়েকটি পরিবর্তন ও সংযোজনের পথ পেরিয়ে অন্তিম লগ্নে নব কলেবরে নব ভাবনায়, নব উদ্দীপনায়, নব আগামীর নব সম্ভাবনাময় নব পথের অন্বেষনের নব সংগ্রামের দীশারীর আশাভরা হৃদয়ে নতুন কমিটির ঘোষনাতে অদ্ভুত কৃতজ্ঞতায় ,শ্রদ্ধায়, ভালোবাসায়, স্নেহে, অকৃত্রিম অন্তরের দৃঢ়চিত্তে ডা: সুশান্ত দাশ তাঁর স্বপ্নের সদস্যদের নিয়ে গ্রন্থাগারের নতুন কমিটির সদস্য / সদস্যাগনের নাম ঘোষনা করলেন।
১) প্রদীপ কুমার রায় - সভাপতি ।
২) ডা সুশান্ত দাস - সহ সভাপতি
৩) ডা রজত শুভ্র মোড়ল - সহ সভাপতি ।
৪) জগন্নাথ সিকদার - সম্পাদক ।
৫) অশোক নস্কর - সহ সম্পাদক ।
৬) অমিত বিশ্বাস - সহ সম্পাদক ।
৭) নিখিল চন্দ্র মন্ডল - কোষাধ্যক্ষ
৮) বরুন কান্তি বড়াল - ক্রীড়া সম্পাদক ।
৯) অভিজিৎ মন্ডল - গ্রন্থাগারিক।
১০) আরতি রায় - সদস্যা ।
১১) পুষ্পিতা সিকদার - সদস্যা ।
১২) ড: পুলক মন্ডল - সদস্য।
১৩) ব্রজেন্দ্র নাথ হালদার - সদস্য
১৪) প্রসেনজিৎ মন্ডল - সদস্য ।
১৫) দুলাল কৃষ্ণ মন্ডল -সদস্য ।
উপদেষ্টা মন্ডলী: অবিনাশ চন্দ্র হালদার, গৌরহরি মন্ডল, নারায়ন চন্দ্র সরকার, মিলন নির্ঝর মৃধা, নির্মলেন্দু বিশ্বাস।
১) প্রদীপ কুমার রায় - সভাপতি ।
২) ডা সুশান্ত দাস - সহ সভাপতি
৩) ডা রজত শুভ্র মোড়ল - সহ সভাপতি ।
৪) জগন্নাথ সিকদার - সম্পাদক ।
৫) অশোক নস্কর - সহ সম্পাদক ।
৬) অমিত বিশ্বাস - সহ সম্পাদক ।
৭) নিখিল চন্দ্র মন্ডল - কোষাধ্যক্ষ
৮) বরুন কান্তি বড়াল - ক্রীড়া সম্পাদক ।
৯) অভিজিৎ মন্ডল - গ্রন্থাগারিক।
১০) আরতি রায় - সদস্যা ।
১১) পুষ্পিতা সিকদার - সদস্যা ।
১২) ড: পুলক মন্ডল - সদস্য।
১৩) ব্রজেন্দ্র নাথ হালদার - সদস্য
১৪) প্রসেনজিৎ মন্ডল - সদস্য ।
১৫) দুলাল কৃষ্ণ মন্ডল -সদস্য ।
উপদেষ্টা মন্ডলী: অবিনাশ চন্দ্র হালদার, গৌরহরি মন্ডল, নারায়ন চন্দ্র সরকার, মিলন নির্ঝর মৃধা, নির্মলেন্দু বিশ্বাস।
কমিটি আগামী দুই বছরের জন্য অপরিবর্তিত থাকবে।
নতুন কমিটি নতুন আশা।
মনের কোনে বাধছে বাসা।
বাবাসাহেবের ক্যারাভান।
রাখতে তার যোগ্য মান।
সবাই মিলে শপথ নিলাম।
দেখতে সামনে কিবা দিলাম ।
অনেক পথের অনেক দাম।
কিনতে হবে রাখতে নাম।
কেবল যদি ভাবতে থাকি ।
রইবে প'ড়ে সবই বাকি ।
আগের পথে শঙ্কা ভারী।
কিন্তু মিলে পুরুষ নারী।
করতে পারি বিরাট জয়।
বাবা আছেন পাইনা ভয়।
নতুন কমিটির কথা ঘোষণার শেষে ছন্দবদ্ধ ভাষায় সম্পাদক এভাবেই আশার কথা শোনান : সকলের আশা ভালোবাসা নিয়ে চলে দেখি কতদূর আগানো যায়। এবং সব শেষে সকল নব নির্বাচিত সদস্য/ সদস্যাগনকে তিনি অভিনন্দন জানান। এরপর অনুষ্ঠানের সভাপতির সংক্ষিপ্ত কথার মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়


