তুমি হও মগ্ন জাতিস্মর
তুমি হও মগ্ন জাতিস্মর --- ওমর কায়সারওমর কায়সার
মাথা তুলে উঠে এসো নবীন লঙ্কায়তুমি হও মগ্ন জাতিস্মর।
বৈদিক হৃদয় জুড়ে তোমার প্রশস্ত পথে
কার যেন পদচিহ্ন পড়ে আছে আজো।
অনন্ত বন্ধুর কাল
বিজন প্রদোষ
দস্যুপরিবেষ্টিত অনার্য রাবণ।
রক্ষপুরী, অশ্মময়ী, আয়সীনগর আজ শত্রু অধ্যুষিত।
তাদের সকল রীতি ভিন্ন,
তাদের সকল নীতি ভিন্ন
ইন্দ্রের দাপটে দেখ থেমে গেছে সিন্ধুর কল্লোল।
সিন্ধু সভ্যতার এ অন্তিমকালে
আরেকবার উঠে এসে লিখে রাখ আরো এক মেঘনাদ বধ।
------------xx------------
কবিতীর্থ পত্রিকা (আশ্বিন ১৪৩০) থেকে সংগৃহীত