মূলনিবাসী পার্টির কর্মীদের প্রশিক্ষণ শিবির
মূলনিবাসী পার্টির কর্মীদের প্রশিক্ষণ শিবির
বোলপুর, বীরভূম : গত ১২।১০।২০২৫ রবিবার বোলপুরে মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়ার বোলপুর লোকসভার অন্তর্গত কর্মীদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ শিবিরে বোলপুর লোকসভার অন্তর্গত বিভিন্ন বিধানসভা থেকে বহু উৎসাহী কর্মী স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন।এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেন চন্দন মার্ডি, শেখ সিরাজুল হক, আলপনা সূত্রধর, শেখ নাজির, শিখা দলুই, শাকিলাল আলী সহ আরও অনেক মূলনিবাসী আন্দোলনের কর্মীবৃন্দ।
শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মানুষের সামাজিক নিরাপত্তা—এটা এই দেশের প্রতিটা মানুষের প্রধান চাহিদা। এদেশের প্রান্তিক শ্রেণির মানুষ, মূলনিবাসী বহুজন সমাজের মানুষ, তারা এদিক দিয়ে সর্বতোভাবে বঞ্চনার শিকার। এই প্রশিক্ষণ শিবিরে এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনা হয় এ বিষয়ে কর্মীদের আগামী দিনে কী করনীয়। গণতন্ত্রের নামে দেশে যে গুন্ডাতন্ত্র ও রাজতন্ত্র চলছে, আলোচনা হয় তা নিয়েও।
ইউপিএসসি এবং পিএসসি স্বাধীন সংস্থা। যেখানে সরকারের মাথা গলানোর কথা নয়। শুধু কতজন কোথায় নিয়োগ হবে সেটাই সরকার ঠিক করবে। প্রয়োজনে কিছু আইন বানাবে।
আমরা ভবিষ্যতে একটি গণতান্ত্রিক দেশের নাগরিক হয়ে নির্বাচনী ব্যবস্থায় যোগদানকারী দলগুলোকে ‘রাজনৈতিক দল’, না ‘গণতান্ত্রিক দল’ বলে সম্বোধন করব, বা করা উচিত,— এই বিষয় নিয়ে চর্চা হয় ?
মূলনিবাসী পার্টি অব ইন্ডিয়া ও অন্যান্য আম্বেদকরপন্থী গণতান্ত্রিক দলগুলোর আগামী দিনে কী করনীয়, এই বিষয় নিয়ে আলোচনা হয়।
ভারতবর্ষের অর্থনীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বেসরকারিকরণের নামে সরকারি সম্পত্তি তথা জনগণের সম্পত্তি কীভাবে শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার কাজ চলছে, তার ফল কী হচ্ছে, এবং সাধারণ মানুষ এর ফলে কীভাবে বঞ্চিত হচ্ছেন— এই বিষয়গুলোও সবিস্তারে আলোচিত হয়।
মূলনিবাসীদের বর্তমান অর্থনৈতিক সমস্যা এবং এই সমস্যার সুযোগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদেরকে সামান্য আর্থিক অনুদান দিয়ে তাদের ভোটগুলোকে কীভাবে আত্মসাৎ করছে, আলোচকরা সে বিষয়েও বিস্তারিত আলোকপাত করেন।
এছাড়া, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাজের পরিধি কতটা, সরকারী ব্যবস্থায় স্বাধীন সংস্থা কোনগুলি! সরকারি নিয়োগ প্রক্রিয়া কার দেখা উচিত—এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে এই শিবিরে বিস্তারিত আলোচনা হয়। ইউপিএসসি এবং পিএসসি স্বাধীন সংস্থা। যেখানে সরকারের মাথা গলানোর কথা নয়। শুধু কতজন কোথায় নিয়োগ হবে সেটাই সরকার ঠিক করবে। প্রয়োজনে কিছু আইন বানাবে। কিন্তু আমাদের দেশে এবং রাজ্যে যে এই নিয়ম মেনে নিয়োগ হচ্ছে? আলোচনা সভায় এ বিষয়েও কেউ কেউ আলোকপাত করেন।
আইনশৃঙ্খলার সমস্যা কার দেখা উচিত? স্থানীয় প্রশাসনের বা রাজ্য সরকারের। আগামী দিনে মূলনিবাসীদের কী করনীয়, সে বিষয়ে বিস্তৃত চর্চা হয়। এই প্রশিক্ষণ শিবিরটি সার্বিকভাবে পরিচালনা করেন মল্লিকাসি পার্টির পক্ষে সাথি পীযূষ গায়েন।
------------xx-----------
