মাইকেলের "মেঘনাদ বধ কাব্য" কি নিষিদ্ধ হয়ে যাবে?
দিলীপ গায়েন
রবীন্দ্রনাথের লেখা গান---" আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসী।"
এই গানটির জন্ম হয়েছি স্বদেশী পিরিয়ডে। যখন কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ করেছিলেন, তখন তার প্রতিবাদে।
গানটির ভিত্তি এখানেই। তার 65 বছর পরে 1971 সালে সেই গানটি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র তাদের জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করে।
ঘটনা হলো, রবীন্দ্রনাথের এই গানটি বাংলাদেশ রাষ্ট্র তাদের জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করেছে বলে ভারতে এই গানটি আর কেউ গাইতে পারবে না, স্বয়ং রবীন্দ্রনাথ কি এমন কোনো পরামর্শ দিয়ে গেছেন? অথবা, ভারত সরকারও কি এমন কোনো আইন করেছেন যে, ওই গানটি ভারতের মাটিতে গাওয়া যাবে না?
আচ্ছা, পদ্মার ইলিশ কি ভারতের মানুষ খায় না? অথবা, ভারতের কোনো দ্রব্য কি বাংলাদেশের মানুষ ব্যবহার করবে না?
অথবা, বাঙালি হিসেবে কি বাংলা দেশের কোনো কবি বা সাহিত্যিকের লেখা পশ্চিমবঙ্গের মানুষ পড়তে পারবে না?
"মেঘনাদ বধ কাব্য"-এ রাম ও লক্ষ্মণকে তস্কর, শৃগাল, নরাধম ইত্যাদি রূপে গালি দিয়েছে রাবণপুত্র মেঘনাদ। এ তো মাইকেলেরই ভাষ্য। তাহলে কি পশ্চিমবঙ্গে মাইকেলের এই "মেঘনাদ বধ কাব্য" আগামীতে নিষিদ্ধ হয়ে যাবে ?????????
